মালদা

ইংরেজ বাজার পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে মালদা শহরকে গ্রিনসিটি বানানোর উদ্যোগ

ইংরেজ বাজার পৌরসভার পা রাখতে চলেছে ১৫০ তম বর্ষে। আর এই ১৫০ বছর পূর্তি উপলক্ষে গোটা শহরকে গ্রিন সিটি গড়ার স্বপ্ন দেখালেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। এই অনুসারে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।


        এবিষয়ে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ জানান, তাদের এই অনুষ্ঠান এবার ১৫০ বছরের পূর্তিকে সামনে রেখে। সেই অনুসারে এবারের এই শহরকে গ্রিন সিটি গড়ার স্বপ্ন দেখছেন তিনি। তিনি আরও জানান, নেতাজীর মূর্তির কাছে একটি মুক্ত মঞ্চ করা হবে, রাস্তার মাঝের আইল্যান্ড গুলোর পুননির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, আই টি আই মোড়ে একটা সাউন্ড অ্যান্ড লাইট তিরি করা হবে, বৃন্দাবনী মাঠে চৈতন্য প্রভুর মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছেন, পশ্চিমী মর থেকে বিমল দাস পর্যন্ত এবং এন এইচ এর রথবারি থেকে গোবিন্দ ভবন পর্যন্ত রাস্তার কাজ করা হবে বলেও তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/EdVdvSiWUjY